২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে আ.লীগের নাজমুল হাসান নির্বাচিত

উপ-নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের নাজমুল হাসান নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 04:18 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

কিশোরগঞ্জ, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপ-নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের নাজমুল হাসান নির্বাচিত হয়েছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে তিনি ৩৭ হাজার ৮১০ ভোটের ব্যবধানে বিএনপির শরীফুল আলমকে পরাজিত করেন। জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোট ১১১টি কেন্দ্রের সবকটির ফলাফলে আ. লীগের নাজমুল হাসান (নৌকা) পেয়েছেন এক লাখ ৬ হাজার ১৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরীফুল আলম (ধানের শীষ) পেয়েছেন ৬৮ হাজার ৩২৭ ভোট। নির্বাচন কর্মকর্তা আরও জানান, এ আসনে মোট ভোট দুই লাখ ৫৬ হাজার ৫০০। ভোট পড়েছে শতকরা ৬৮ ভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৪ ঘ.