২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া-৭ আসনে বিজয়ী হতে যাচ্ছেন মওদুদ

বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে উপনির্বাচনের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মওদুদ আহমদ বিজয়ী হতে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 02:32 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

বগুড়া, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে উপনির্বাচনের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মওদুদ আহমদ বিজয়ী হতে যাচ্ছেন। দুই উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৪৮টি কেন্দ্রের মধ্যে এখনো তিনটি কেন্দ্রের ফলাফল পাওয়া যায়নি। বাকি ১৪৫টি কেন্দ্রের ভোট গণনায় বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মওদুদ (ধানের শীষ প্রতীকে) পেয়েছেন এক লাখ ৭২ হাজার ৪৯৫ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মুস্তফা আলম (নৌকা প্রতীকে) পেয়েছেন ৯৪ হাজার ৭০৭ ভোট। রাত ৮টার দিকে গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী ও আছিয়া খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৭ ঘ.