২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবু আলম মো. শহীদ খান উপ-সচিব পদে পদোন্নতি পেলেন

সিনিয়র সহকারী সচিব আবু আলম মো. শহীদ খান অবশেষে পদোন্নতি পেলেন। ১৯৯৬-২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময়ে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিবের দায়িত্ব পালন করা শহীদ খান দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 01:30 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিনিয়র সহকারী সচিব আবু আলম মো. শহীদ খান অবশেষে পদোন্নতি পেলেন। ১৯৯৬-২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময়ে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিবের দায়িত্ব পালন করা শহীদ খান দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত ছিলেন। মঙ্গলবার তিনিসহ দু'জন সিনিয়র সহকারী সচিব উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি দিয়ে দু'জনকেই সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়েছে। অন্য কর্মকর্তা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবে কর্মরত সিনিয়র সহকারী সচিব মিকাইল শিপার। এছাড়াও চারদলীয় জোট সরকার শাসনামলে অবসরে পাঠানো আরো একজন যুগ্ম-সচিবকে পেছনের তারিখে ('ভূতাপেক্ষভাবে') সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। তবে তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়নি। আদেশে বলা হয়, "প্রাক্তন যুগ্ম-সচিব শাহজাহান সিদ্দিকী, বীর বিক্রমকে তার আবেদন এবং প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ের পরিপ্রেক্ষিতে ভূতাপেক্ষভাবে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে ২৭ আগস্ট, ২০০৩ থেকে অতিরিক্ত সচিব পদে এবং ১৫ ফেব্র"য়ারি ২০০৫ থেকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯২৭ঘ.