২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান সংসদকে 'নকল সংসদ' অ্যাখ্যা দিলেন খোন্দকার দেলোয়ার

বর্তমান সংসদকে একটি 'নকল সংসদ' অ্যাখ্যা দিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা খোন্দকার দেলোয়ার হোসেন। বুধবার সন্ধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত দলীয় আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 08:16 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বর্তমান সংসদকে একটি 'নকল সংসদ' অ্যাখ্যা দিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা খোন্দকার দেলোয়ার হোসেন। বুধবার সন্ধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত দলীয় আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভাটি ছিল দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ। বিএনপি মহাসচিব দেলোয়ার বলেন, "ভোট জালিয়াতি করে এই নকল সংসদ প্রতিষ্ঠা করা হয়েছে। মুরুব্বীদের সার্টিফিকেটে খুব সুন্দর নির্বাচনের কথা বলা হলেও নকল করে পাসের মতোই সংসদ হয়েছে। '' কারো নাম উল্লেখ না করে বিএনপির মহাসচিব আরো বলেন,''দেশের স্বাধীনতা আজ অকার্যকর ও পঙ্গু করার ষড়যন্ত্র চলছে। দেশকে অকার্যকর করে ফেলেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বড় প্রয়োজন জাতীয়তাবাদী সব শক্তির ঐক্য।" স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির তিন দিনের কর্মসূচির প্রথম দিনে এ আলোচনা সভায় মহানগরসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২৩৫৫ঘ.