২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আ'লীগ-বিএনপি সংঘর্ষে ২০ জন আহত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সদরে শনিবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দুই দলেরই কার্যালয় ভাঙচুর হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

সিরাজগঞ্জ, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সদরে শনিবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দুই দলেরই কার্যালয় ভাঙচুর হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে শাহজাদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক রেজাউল সাদিক ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগ কর্মী সবুজকে বিএনপির কর্মীরা মারধর করে। এরই জের ধরে আওয়ামী লীগ কর্মীরা বিএনপি কর্মীদের ওপর হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় আওয়ামী লীগ ও বিএনপির কার্যালয় ভাঙচুর ছাড়াও রাস্তার পাশে রাখা একটি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৬ ঘ.