২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া সম্পর্কে আ' লীগের 'কটাক্ষের' প্রতিবাদ করেছে বিএনপি

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান সম্পর্কে আওয়ামী লীগের কথিত কটাক্ষপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে শনিবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে এই প্রতিবাদ জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 03:55 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান সম্পর্কে আওয়ামী লীগের কথিত কটাক্ষপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে শনিবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে এই প্রতিবাদ জানানো হয়। শুক্রবার আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় জিয়াউর রহমানকে নিয়ে কথিত 'কটাক্ষমূলক' বক্তব্যের প্রতিবাদ করে বিএনপি নেতা রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, "তারা শহীদ জিয়ার অবদানকে মিথ্যা প্রচারণার মাধ্যমে ম্লান করে দেওয়ার অপচেষ্টা করছে। তবে জনগণ তা মেনে নিচ্ছে না।'' আওয়ামী লীগের আলোচনা সভায় নেতাদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে রিজভী আহমেদ বলেন, ''তারা ইতিহাস পরিবর্তন করতে চায়। একাত্তরে জিয়ার স্বাধীনতার ঘোষণাকে মেনে নিতে চায় না বলে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে।" তিনি আরো বলেন, ''অপপ্রচার চালিয়ে স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়ার অবদান ও বিদেশে তার গৌরবোজ্জ্বল ভূমিকাকে কেউ মুছে ফেলতে পারবে না।'' সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মীর নাসিরউদ্দিন, মহিলা সাংসদ রেহানা আক্তার রানু প্রমুখ । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/এসকে/২১৫৫ ঘ.