২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয় দিন বিরতির পর সংসদের অধিবেশন আবার শুরু

নয় দিন বিরতির পর রোববার বিকেলে জাতীয় সংসদের অধিবেশন আবার শুরু হয়েছে। গত ১৯ মার্চ সংসদ অধিবেশন নয় দিনের জন্য মুলতবি করা হয়। ২৯ ডিসেম্বরের নির্বাচনের পর নবম সংসদের প্রথম এই অধিবেশন শুরু হয় গত ২৫ জানুয়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 06:26 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয় দিন বিরতির পর রোববার বিকেলে জাতীয় সংসদের অধিবেশন আবার শুরু হয়েছে। গত ১৯ মার্চ সংসদ অধিবেশন নয় দিনের জন্য মুলতবি করা হয়। ২৯ ডিসেম্বরের নির্বাচনের পর নবম সংসদের প্রথম এই অধিবেশন শুরু হয় গত ২৫ জানুয়ারি। সংসদ সচিবালয় জানিয়েছে, এই অধিবেশন আগামী ৭ এপ্রিল পর্যন্ত চলবে বলে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। নবম সংসদের এই অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের আমলে জারি করা ৩৫টি অধ্যাদেশ ইতোমধ্যে উত্থাপন করা হয়েছে। রোববার অধিবেশনের প্রাক্কালে সংরক্ষিত মহিলা আসনের ৪৫ জন সাংসদ স্পিকার আব্দুল হামিদের কাছে শপথ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এজে/জিএনএ/১৭২৬ ঘ.