২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন ৪৫ নারী সাংসদ

নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৫ জন সাংসদ রোববার শপথ নিয়েছেন। স্পিকার মো. আব্দুল হামিদ সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান। (সংশোধনী ও আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 05:35 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৫ জন সাংসদ রোববার শপথ নিয়েছেন। স্পিকার মো. আব্দুল হামিদ সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান। (সংশোধনী ও আরো তথ্যসহ-২) বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের ৩৬ জন, বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পার্টির ৪ জন এবং বেলা পৌনে ১২টার দিকে বিএনপির ৫ জন শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদের সচিব আশফাক হামিদ। অনুষ্ঠানে সংসদ সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দলীয় কোটা অনুযায়ী এবার ৪৫টি নারী আসনের মধ্যে আওয়ামী লীগের ৩৬ জন, বিএনপির ৫ জন ও জাতীয় পার্টির ৪ জন নির্বাচিত হয়েছেন। ২৪ মার্চ নির্বাচিত ৪৫ জন প্রার্থীর নাম ও ঠিকানা গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তারিখ ৩০ মার্চ থাকলেও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ মার্চ ৪৫ জন নারী প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এনজে/এজে/কেআরসি/১১৪৯ ঘ.