২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন আ. লীগের ৩৬ নারী সাংসদ

নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত আওয়ামী লীগের ৩৬ জন সাংসদ রোববার শপথ নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 05:26 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত আওয়ামী লীগের ৩৬ জন সাংসদ রোববার শপথ নিয়েছেন। সংসদ ভবনের শপথ কক্ষে সকাল সোয়া ১১টার দিকে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার মো. আব্দুল হামিদ। বিএনপি ও জাতীয় পার্টির নির্বাচিত নারী সাংসদদের শপথ কিছুক্ষণ পর অনুষ্ঠিত হওয়ার কথা। দলীয় কোটা অনুযায়ী এবার ৪৫টি নারী আসনের মধ্যে আওয়ামী লীগের ৩৬ জন, বিএনপির ৫ জন ও জাতীয় পার্টির ৪ জন নির্বাচিত হয়েছেন। ২৪ মার্চ নির্বাচিত ৪৫ জন প্রার্থীর নাম ও ঠিকানা গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তারিখ ৩০ মার্চ থাকলেও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ মার্চ ৪৫ জন নারী প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনজে/এজে/কেআরসি/১১২৫ ঘ.