২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীকে দেখতে হাসপাতালে হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্বামী ড. এম ওয়াজেদ মিয়াকে দেখতে যান। হাসিনা শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্কোয়ার হাসপাতলে যান এবং প্রায় দেড় ঘন্টা সেখানে অবস্থান করেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মাহবুবুল হক শাকিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2009, 06:47 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্বামী ড. এম ওয়াজেদ মিয়াকে দেখতে যান। হাসিনা শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্কোয়ার হাসপাতলে যান এবং প্রায় দেড় ঘন্টা সেখানে অবস্থান করেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মাহবুবুল হক শাকিল। প্রধানমন্ত্রী এসময় স্বামীর চিকিৎসার খোজ খবর নেন এবং একান্তে ওয়াজেদ মিয়ার সঙ্গে কিছু সময় কাটান। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুকে ব্যথা ও শ্বাস কষ্ট নিয়ে মঙ্গলবার বিশিষ্ট এই পরমাণু বিজ্ঞানী স্কয়ার হাসপাতালে ভর্তি হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কিউএইচ/জিএনএ/১২৮৪ ঘ.