ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির মামলায় চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকীকে দুই মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি তাকে কেন এ মামলায় স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না- আগামী দুই সপ্তাহের মধ্যে তার কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ইরাদের আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুপুর সোয়া ২টায় হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান ইরাদ। তার পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন, ড. এম জহির ও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
গত ১৫ মার্চ বিএনপি নেতা আ স ম হান্নান শাহ বাদী হয়ে ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। ওই দিনই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
উল্লেখ্য, গত ৯ মার্চ এক সংবাদ ব্রিফিংয়ে ইরাদ দাবি করেন, হান্নান শাহ্র 'দুর্নীতির রেকর্ড' তার কাছে রয়েছে।
তিনি বিএনপি চেয়ারপারসনের অন্যতম এ উপদেষ্টাকে 'গণতন্ত্রের জারজ সন্তান' বলে আখ্যায়িত করেন। এ কারণে বাদীর মান-সম্মান ক্ষুণ
bdnews24