২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদ এস্কেন্দারের সম্পত্তির হিসাব চেয়েছে দুদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ এস্কেন্দারের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে মঙ্গলবার নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 09:14 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ এস্কেন্দারের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে মঙ্গলবার নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী সাত কার্যদিবসের মধ্যে তাকে এই নোটিশের জবাব দিতে হবে। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার সাঈদ এস্কেন্দারের বারিধারার ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তাকে তার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দিতে বলা হয়েছে।" আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম বিএনপির কোনো শীর্ষ নেতার বিরুদ্ধে নোটিশ পাঠালো দুদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/জিএনএ/১৫১০ ঘ.