ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমানকে পৃথক মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের হাইকোর্ট বেঞ্চ সালাউদ্দিন ও নাসেরের পৃথক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় সালাউদ্দিন আহমেদকে নিু আদালত ১৩ বছরের কারাদণ্ড দেয়। চাঁদাবাজির অন্য একটি মামলায় নিু আদালতে ৭ বছরের সাজা হয় তার। এই দু'টি মামলায় সালাউদ্দিনকে এক বছরের জামিন দেয় হাইকোর্ট।
অন্যদিকে অবৈধ সম্পদ অর্জন মামলায় নাসের রহমানকে নিু আদালত ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিল। এ মামলায় হাইকোর্ট তাকে ছয় মাসের জামিন মঞ্জুর করে।
সালাউদ্দিন আহমেদ ও নাসের রহমানের পক্ষে জামিনের আবেদন পরিচালনা করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ।
দুর্নীতি দমন কমিশনের পক্ষে তাদের জামিন আবেদনের বিরোধিতা করে বক্তব্য দেন অ্যাডভোকেট আবদুল আজিজ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৯৩৭ঘ.
bdnews24