২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর সাময়িক মুক্তির মেয়াদ আরো এক মাস বাড়ল

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 07:19 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন। গ্যাটকোসহ কয়েকটি মামলার আসামি কোকোর আইনজীবী মাহবুবউদ্দীন খোকনের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এ আদেশ দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাবন্দি থাকা অবস্থায় আরাফাত রহমান কোকো অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য তাকে গত বছরের ১৯ জুলাই প্যারোলে মুক্তি দেওয়া হয়। মুক্তির পরপরই তাকে চিকিৎসার জন্য ব্যাংককে নিয়ে যাওয়া হয়। এর আগে গত ১৬ ফেব্র"য়ারি তারে প্যারোলে মুক্তির মেয়াদ এক মাস বাড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১৩১৪ ঘ.