২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হাইকোর্টে স্থগিত

চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 12:50 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। মহিউদ্দিনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রেজাউল হকের বেঞ্চ এ আদেশ দেয়। রিট আবেদনে আমিরুল ইসলাম বলেন, "আইনে উল্লেখিত ৬০ দিনের মধ্যে পুলিশ প্রতিবেদন দায়ের না করায় এই মামলা কার্যত শেষ হয়ে গেছে।" ২০০৭ সালের ১৯ ডিসেম্বর চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবু মো. আরিফ সিদ্দিকী ডবলমুরিং থানায় মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন। পরে ২০০৮ সালের ২৯ অক্টোবর মামলার অভিযোগপত্র দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়, মেয়র মহিউদ্দিন চৌধুরী তার স্ত্রীর সঙ্গে যোগসাজসে প্রায় আড়াই কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় এক কোটি ৩৫ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। চট্টগ্রাম আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মহিউদ্দিনের পক্ষে রিট আবেদনটি পরিচালনা করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম ও অ্যাডভোকেট হরিসাধন দেব ব্রহ্ম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআরএফ/এএল/এসকে/১৮৪১ঘ.