ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদে সংরক্ষিত মহিলা আসনে পাঁচজনকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
এরা হলেন মোসাম্মাৎ শাম্মী আখতার, রেহানা আখতার রানু, রাশেদা বেগম হীরা, অ্যাডভোকেট বিলকিস আখতার জাহান এবং অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া।
মঙ্গলবার গভীর রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের তাদের এ মনোনয়ন দেওয়া হয়েছে।
ক্ষমতাসীন মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগ ইতোমধ্যে সংরক্ষিত মহিলা আসনে তাদের ৩৬ জনকে মনোনয়ন দিয়েছে।
নবম সংসদের ৪৫টি সংরক্ষিত মহিলা আসনের বাকি চারটি আসন পাবে জাতীয় পার্টি। দলটি এখনো তাদের মনোনয়ন ঘোষণা করেনি।
সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ মার্চ এবং নির্বাচন হবে ৩০ মার্চ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১২১৫ ঘ.
bdnews24