২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো বিরোধী দলের ওয়াকআউট

বিল পাশের ক্ষেত্রে সংবিধান ও কার্যপ্রণালী বিধি লঙ্ঘনের অভিযোগ এনে বিএনপি নেতৃত্বাধীন বিরোধীদল মঙ্গলবার সংসদ থেকে দুই দফা ওয়াক আউট করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 01:47 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪(বিডিনিউজ ২৪ডটকম)- বিল পাশের ক্ষেত্রে সংবিধান ও কার্যপ্রণালী বিধি লঙ্ঘনের অভিযোগ এনে বিএনপি নেতৃত্বাধীন বিরোধীদল মঙ্গলবার সংসদ থেকে দুই দফা ওয়াক আউট করেছে। প্রথম দফা ওয়াক আউটের পর সাতটার দিকে ফিরে এসে প্রায় এক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফা ওয়াক আউট করে বিরোধী দল। এরপর তারা আর সংসদে ফিরে আসেনি। মাগরিবের নামাজের বিরতির কিছুক্ষণ আগে মানিলন্ডারিং প্রতিরোধ (সংশোধনী) অধ্যাদেশ- ২০০৭ সংশোধনীসহ উত্থাপন না করায় এবং সাংসদদের অধিকার ক্ষুণে