২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি কমাতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

দ্রুত দুর্নীতি কমাতে সরকারি ও বেসরকারি খাতে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 04:25 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দ্রুত দুর্নীতি কমাতে সরকারি ও বেসরকারি খাতে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মান পার্লামেন্টের ফ্রেন্ডশিপ গ্র"পের একটি প্রতিনিধি দল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে তিনি বলেন, "সরকারী ও বেসরকারী খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এতে করে দ্রুত দুর্নীতি কমে আসবে।" প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ এই সাক্ষাত শেষে সাংবাদিকদের একথা জানান। জার্মান পার্লামেন্টের ফ্রেন্ডশিপ গ্র"পের সভাপতি সেবাস্টিয়ান এডাথির নেতৃত্বে প্রতিনিধিদলটি রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাত করেন। সন্ধ্যা সাতটা থেকে ঘন্টাব্যাপী তারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পরে এই সাক্ষাত প্রসঙ্গে আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "সন্ত্রাসী ও জঙ্গী দমনে সম্মিলিত প্রচেষ্টার কথা বলেছেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস দমনে সবার একসাথে কাজ করার কথাও বলেছেন তিনি।" তথ্য সচিব জানান, প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা নিরসনে সৌর বিদ্যুৎ উৎপাদনে জার্মানীর সহযোগিতা চান। তিনি দ্রব্যমূল্য হ্রাসে তার সরকারের উদ্যোগ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আগে থেকেই স্বচ্ছ ব্যালট বাক্সসহ আওয়ামী লীগের বিভিন্ন পরামর্শের কথাও উল্লেখ করেন। এরআগে, জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইকো হাশিমোতোর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল সংসদ কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। প্রায় ঘন্টাব্যাপী বৈঠকে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনা করেন। আবুল কালাম আজাদ জানান, নির্বাচনে বিশাল বিজয়ের জন্য জাপানী প্রতিনিধিদল শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। বাংলাদেশের যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে জাপানী বিনিয়োগ বৃদ্ধির আহবান জানান প্রধানমন্ত্রী। প্রতিনিধিদলের সদস্যরা জাপানী সরকারের বিনিয়োগের বিষয়ে তাকে আশ্বস্ত করেন। এসময়, পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, প্রধানমন্ত্রীর সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২২২২ঘ.