ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসীদের হামলায় আহত তিন বিএনপি নেতাকে দেখতে রোববার রাতে রাজধানীর দু'টি হাসপাতালে যান খালেদা জিয়া।
আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করেছে বলে বিএনপি অভিযোগ করেছে।
খালেদা জিয়া আহতদের পাশে কিছু সময় থাকেন ও তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
আহত এই নেতাদের মধ্যে পঙ্গু হাসপাতালে কিশোরগঞ্জের বাজিতপুরের অজিত চন্দ্র দাস ও পাবনার সুজিত এবং শমরিতা হাসপাতালে আবু বকর ভর্তি রয়েছেন। স্থানীয় আওয়ামী লীগের লোক হিসেবে পরিচিত সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত হলে তাদের ঢাকায় নিয়ে আসা হয়।
সাংসদ ব্যারিস্টার মাহবুবুউদ্দিন খোকন, আবুল খায়ের ভূঁইয়া, সাবেক সাংসদ মজিবুর রহমান মঞ্জু, শিরিন সুলতানা, রেহানা আখতার রানু, মোস্তাফিজুর রহমান, শরীফুল আলম প্রমুখ খালেদার সঙ্গে উপস্থিত ছিলেন।
নির্বাচনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দলের শীর্ষ পর্যায় থেকে তাদের এজন্য সংযত থাকার আহ্বান জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১০১ঘ.
bdnews24