২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার লোকজনের হাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতারা লাঞ্ছিত

সাৎক্ষাকারের চিঠি না পাওয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরী গ্রুপের ক্ষুব্ধ নেতাদের হাতে চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপির নেতারা লাঞ্ছিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 11:18 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাৎক্ষাকারের চিঠি না পাওয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরী গ্রুপের ক্ষুব্ধ নেতাদের হাতে চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপির নেতারা লাঞ্ছিত হয়েছেন। নয়া পল্টনে বিএনপির মহানগর কার্যালয়ের সামনে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গত ৩ ফেব্র"য়ারি থেকে সারা দেশের থানা, উপজেলা ও পৌরসভা নেতাদের কেন্দ্র থেকে চিঠি দিয়ে ঢাকায় ডেকে এনে দলের মাঠ পর্যায়ের অবস্থা সম্পর্কে তথ্য নিচ্ছেন যুগ্ম মহাসচিবের নেতৃত্বে গঠিত ছয়টি সাংগঠনিক কমিটি। সাকা চৌধুরীর ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত এম এ হাশেম রাজুর নেতৃত্বে ছাত্রদলের একটি গ্র"প মহানগর কার্যালয়ের সামনে চট্টগ্রাম থেকে আসা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আহমেদ খলিল খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের পথরোধ করে দাঁড়ান। রাজু চন্দনাইশ থানার চিঠি কেন তাকে দেওয়া হয়নি তা জানতে চান। এ নিয়ে প্রথমে বাকবিতন্ডা ও পরে হাতাহাতি শুরু হয়। সালাহউদ্দিন গ্র"পের কর্মীদের হাতে আহমেদ খলিল খান ও শেখ মোহাম্মদ মহিউদ্দিন লঞ্ছিত হন। মহিউদ্দিনের শার্ট ও গেঞ্জি ছিঁড়ে ফেলে প্রতিপক্ষ। পরে পুলিশ ঘটনাস্থলে এলে রাজু গ্র"পের কর্মীরা সাক্ষাৎকার না দিয়ে চলে যান। চন্দনাইশ থানা বিএনপির সদস্য সচিব ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এম এ এই্চ রাজু বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ''আহেমদ খলিল খান ও শেখ মোহাম্মদ মহীউদ্দিনরা সংস্কারপন্থী। তারা ১/১১ পর দেশনেত্রী খালেদা জিয়া ও তার পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। তারা বিএনপির জন্য নিবেদিত প্রাণ নন। কখনো সংস্কারপন্থী, কখনো এলডিপি, কখনো বা আবার সুবিধা আদায়ের জন্য কাজ করে থাকেন। আজ তারা চিঠি পেয়ে সাক্ষাৎকার দিতে এসেছেন। অথচ আমরা নেই। এটা সহ্য করা যায় না। '' রাজুর অভিযোগ দক্ষিণ জেলা বিএনপির বর্তমান নেতৃত্ব সংস্কারপস্থীদের হাতে। তারা এম মোর্শেদ খান ও আবদুল্লাহ আল নোমানের গ্র"পের লোক হিসেবে পরিচিত। দক্ষিণ থানা বিএনপির সভাপতি আহমেদ খলিল খান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ''চন্দনাইশ থানা বিএনপির সদস্য সচিব পদ থেকে রাজুকে আগেই বাদ দেওয়া হয়েছে। কেউ চিঠি পেয়েছেন, কেউ পাননি। তারপরও আমরা দলকে শক্তিশালী করার জন্য সাক্ষাৎকার দিতে এসেছি। আজ (সোমবার) যে ঘটনা ঘটানো হয়েছে, তা দলকে বিভক্ত করার জন্য একটি গ্র"পের তৎপরতা ছাড়া আর কিছুই নয়।'' তিনি জানান, রাজুরা সালাউদ্দিন কাদের চৌধুরীর লোক। শেখ মোহাম্মদ মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' রাজু ও বোয়ালখালী থানা বিএনপির সভাপতি আজিজুল হক এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তারা জামায়াতের দালাল। সংসদ ও উপজেলা নির্বাচনে তারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন।'' এ ব্যাপারে সাক্ষাৎকার গ্রহণকারী যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, '' ঘটনাটি সাক্ষাৎকার শুরুর আগে ঘটেছে। থানা নেতারা এসে আমাকে জানিয়েছেন। যারা এ ঘটনা ঘটিয়েছেন- তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা চিঠি পেয়েছেন আমি তাদের কথা শুনছি, যারা পাননি, তাদেরও কথা শুনছি। এ ধরণের কোন্দল যারা করে, তারা দলের বন্ধু নয়।'' তিনি জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অনেক জায়গায় একাধিক কমিটি থাকায় উপদলীয় কোন্দল রয়েছে। প্রসঙ্গত, চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী ও কর্ণফুলী-এ নিয়ে ৮টি থানা এবং চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া ও লোহাগাড়া- এ চারটি পৌরসভা নিয়ে দক্ষিণ জেলা বিএনপির রাজনৈতিক সংগঠন গঠন করা হয়েছে। সোমবার দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু দক্ষিণ জেলার থানা নেতাদের সাক্ষাৎকার নেন। গত দু'দিন আগে উত্তর চট্টগ্রাম জেলার থানা নেতাদের সাক্ষাৎকার নেওয়া হয়। ফরিদপুর জেলার থানা নেতারা আবদুল্লাহ আল নোমানে কাছে অভিযোগ করেছেন, সংসদ নির্বাচনে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে চার দলীয় জোটের প্রার্থী করায় আসনটি হারাতে হয়েছে। তারা জামায়াত নির্ভরতা কমানোরও দাবি জানান। এছাড়া সোমবার যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান ফরিদপুর জেলা ও মির্জা আব্বাস নীলফামারী জেলার থানা নেতাদের সাক্ষাৎকার নেন। গত ৩ ফেব্র"য়ারি থেকে এ সাক্ষাৎকার পর্ব শুরু হয়েছে। চলবে ২৮ ফেব্র"য়ারি পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/১৭১৪ঘ.