২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানী কবরস্থানে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি জিল্লুর রহমান শনিবার সকালে বনানী কবরাস্থানে জাতীয় তিন নেতা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যগণ ও তার স্ত্রী আইভি রহমানের কবর জিয়ারত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2009, 08:46 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি জিল্লুর রহমান শনিবার সকালে বনানী কবরাস্থানে জাতীয় তিন নেতা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যগণ ও তার স্ত্রী আইভি রহমানের কবর জিয়ারত করেছেন। বৃহস্পতিবার দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর জিল্লুর রহমান শনিবার দ্বিতীয় দিনের কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ১০টায় বনানী কবরাস্থানে জাতীয় তিন নেতা- তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও কামারুজ্জামানের কবর জিয়ারত করেন। এরপর রাষ্ট্রপতি ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবর এবং ২০০৪ সালের গ্রেনেড হামলায় নিহত তার স্ত্রী আইভি রহমানের কবর জিয়ারত করেন। এ সময় রাষ্ট্রপতি তাদের কবরে পুস্পমাল্যও অর্পণ করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। বনানী কবরস্থানে জিয়ারত শেষে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির উদ্দেশে রওনা করেন রাষ্ট্রপতি। শুক্রবার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতি হিসেবে কাজ শুরু করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১৪৫৬ ঘ.