২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ষড়যন্ত্রের' বিরুদ্ধে আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান খালেদার

দেশের সার্বভৌমত্ব বিরোধী যেকোনো 'ষড়যন্ত্রের' বিরুদ্ধে আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সার্বভৌমত্ব বিরোধী যেকোনো 'ষড়যন্ত্রের' বিরুদ্ধে আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাত করলে তিনি এ আহবান জানান। আইনজীবী টি এইচ খানের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, অ্যাডভোকেট মাহবুবুউদ্দিন আহমাদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান, অ্যাডভোকেট মজিবুর রহমান, নিতাই রায় চৌধুরী প্রমুখ। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/এসকে/২১৫৬ঘ.