২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম অধিবেশনেই পাঁচ সংসদীয় কমিটি গঠন

বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই মন্ত্রণালয় সম্পর্কিত দুটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, আরো তিনটি সংসদ বিষয়ক কমিটি গঠন করা হয়। কমিটিগুলো হলো, অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত কমিটি, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি, অনুমিত হিসাব কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান কমিটি আইন। বুধবার এসব কমিটি গঠন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই মন্ত্রণালয় সম্পর্কিত দুটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, আরো তিনটি সংসদ বিষয়ক কমিটি গঠন করা হয়। কমিটিগুলো হলো, অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত কমিটি, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি, অনুমিত হিসাব কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান কমিটি আইন। বুধবার এসব কমিটি গঠন করা হয়। এর আগে অষ্টম জাতীয় সংসদে প্রথম অধিবেশনের কুড়ি মাস পর মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই কমিটি করা হলো। স্পিকার আব্দুল হামিদকে সভাপতি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা, হুসেইন মোহাম্মদ এরশাদ, সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, শেখ ফজলুল করিম সেলিম এবং চিফ হুইপ আব্দুস শহীদকে সদস্য করে বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি গঠন করা হয়। অনুমিত হিসাব কমিটির সভাপতি হচ্ছেন, আওয়ামী লীগের সাংসদ এইচ এন আশিকুর রহমান। এই কমিটিতে সদস্য করা হয়েছে- এ বি এম গোলাম মোস্তফা, মো. সিরাজুল আকবর, হাফিজউদ্দিন আহম্মেদ, হাফিজ আহম্মেদ মজুমদার, মোস্তফা ফারুক মোহাম্মদ, আব্দুল করিম খন্দকার, ফজলে হোসেন বাদশা এবং বিএনপির ও সংরক্ষিত মহিলা আসনের আরো দুই জন সাংসদকে। আওয়ামী লীগের সাংসদ আ ফ ম মোস্তফা কামালকে সভাপতি করে অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, আবুল মাল আব্দুল মুহিত, আলী আশরাফ, এ কে এম মাইদুল ইসলাম, লুৎফুল হাই, তাজুল ইসলাম, গোলাম দস্তগীর গাজী ও এম এ মান্নান। আওয়ামী লীগের সাংসদ মহিউদ্দিন খান আলমগীরকে সভাপতি করে সরকারী প্রতিষ্ঠান কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা হলেন, টি আই এম ফজলে রাব্বী চৌধুরী, খালেদুর রহমান টিটু, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, বীরেণ শিকদার, মইনুদ্দিন খান বাদল, এস কে এম আবু বাকের ও বজলুল হক হারুন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কমিটির সভাপতি করা হয়েছে সুরঞ্জিত সেনগুপ্তকে। কমিটির সদস্যরা হলেন, আব্দুল মতিন খসরু, রহমত আলী, ফজলে রাব্বী মিয়া, কামরুল ইসলাম, নূরুল ইসলাম সুজন, ফজলে নূর তাপস ও জিয়াউল হক মৃধা। অনুমিত হিসাব কমিটির মতো অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি, সরকারি প্রতিষ্ঠান কমিটি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতেও বিএনপি'র একজন সাংসদ ও সংরক্ষিত মহিলা আসনের একজন সাংসদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। গত সোমবার চিফ হুইপ নাম অন্তভুক্তির জন্য বিরোধী দলকে চিঠি দিয়েছেন। সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ আব্দুস শহীদ সংসদে এই কমিটিগুলো উপস্থাপন করেন। পরে কন্ঠ ভোটে এই পাঁচ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এএল/এইচএ/২২০০ ঘ.