২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর সদস্যরা অস্ত্র সমর্পণ করে ব্যারাকে ফিরে গেছে: সংসদে সাহারা

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সংসদে জানিয়েছেন, সন্ধ্যা সাতটার দিকে বিডিআর সদস্যরা অস্ত্র ও গোলা বারুদ জমা দিয়ে ব্যারাকে ফিরে গেছেন। বৃহস্পতিবার সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে এ কথা জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 10:50 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ২৪ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সংসদে জানিয়েছেন, সন্ধ্যা সাতটার দিকে বিডিআর সদস্যরা অস্ত্র ও গোলা বারুদ জমা দিয়ে ব্যারাকে ফিরে গেছেন। বৃহস্পতিবার সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে এ কথা জানান তিনি। সাহারা খাতুন বলেন, "আজ সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে সব বিডিআর সদস্যরা অস্ত্র ও গোলা বারুদ জমা দিয়ে ব্যারাকে ফিরে গেছেন। বিডিআরের অস্ত্রাগারের চাবি আমার কাছে রয়েছে। পরিস্থিতি এখন শান্ত।বিডিআর সদর দপ্তর সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।" এছাড়া বিডিআরের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ঢাকা মেট্রপলিটন পুলিশকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ২৪ডটকম/কেআরসি/এএল/এইচএ/২১৪৬ঘ.