২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আব্দুল জলিল বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান

কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মির্জা আব্দুল জলিলকে বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে তার নিয়োগ সংক্রান্তআদেশ জারি করা হয়। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 01:04 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মির্জা আব্দুল জলিলকে বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে তার নিয়োগ সংক্রান্তআদেশ জারি করা হয়। নিয়োগ পাওয়ার পর মির্জা জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার এ সংক্রান্ত চিঠি আমার হাতে এসেছে। আগামীকাল (বুধবার) থেকে আমি অফিস শুরু করবো।" কৃষিবিদ মির্জা জলিল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব হিসেবে অবসর নেওয়ার পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি একজন প্রতিমন্ত্রীর মত সুযোগ-সুবিধা পাবেন। কৃষক লীগের সভাপতি জলিল এর আগে সচিব পদমর্যাদার বিএনডিসির চেয়ারম্যান, অতিরিক্ত বাণিজ্য সচিব, পশু সম্পদ গবেষণার পরিচালক, প্রকৃচির আহ্বায়ক, কৃষিবিদ ইনস্টিটিউশনের চেয়ারম্যান এবং কৃষিবিদ সমিতি ও বাংলাদেশ ভেটেরিনারী সমিতির সভাপতি ও মহাসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/আরবি/এসকে/২০৪৪ঘ.