২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক চলছে। (বিস্তারিত আসছে)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 07:24 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজে টায়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক চলছে। দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার ডাকা এ বৈঠক সন্ধ্যা সাড়ে সাতটায় তার গুলশানের কার্যালয়ে শুরু হয়। এর আগে বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হবে সন্ধ্যা ৬টায়। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন।'' খালেদা জিয়াসহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সংখ্যা ১১ জন। অন্যরা হচ্ছেন- এম সাইফুর রহমান, খোন্দকার দেলোয়ার হোসেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মতিন চৌধুরী, ড. আর এ গণি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, ব্যারিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান ও এম শামসুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১৯৪৭ ঘ.