২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিচার্ড বাউচার ঢাকায়

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য বিষয়ক টিফা চুক্তি নিয়ে রাজনৈতিক মহলে চলমান আলোচনার মধ্যে মার্কিন এ মন্ত্রীর সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2009, 05:06 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য বিষয়ক টিফা চুক্তি নিয়ে রাজনৈতিক মহলে চলমান আলোচনার মধ্যে মার্কিন এ মন্ত্রীর সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভোরে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাউচার। ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। বিমানবন্দরে অভিবাসন বিভাগ এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে সকাল ৭টায় ঢাকা পৌঁছান বাউচার । দুই দিনের এ সফরে এ মার্কিন কর্মকর্তা প্রথম দিন শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। দ্বিতীয় দিন রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার আব্দুল হামিদ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা তার। রোববার রাতেই নেপালের উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে বাউচারের। সা