২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সংসদে যাবে কিনা এখনো নিশ্চিত নয়

বিরোধীদলীয় চিফ হুইপ রোববার দুপুরে বলেছেন, প্রধান বিরোধীদল বিএনপি এদিন সংসদে যাবে কিনা তা এখনো স্থির করেনি। জয়নাল আবেদীন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সংসদ বয়কটের অবসান করে তারা অধিবেশনে যোগ দেবেন কিনা বিকেল চারটায় বৈঠকে বসে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2009, 09:29 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ১ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিরোধীদলীয় চিফ হুইপ রোববার দুপুরে বলেছেন, প্রধান বিরোধীদল বিএনপি এদিন সংসদে যাবে কিনা তা এখনো স্থির করেনি। জয়নাল আবেদীন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সংসদ বয়কটের অবসান করে তারা অধিবেশনে যোগ দেবেন কিনা বিকেল চারটায় বৈঠকে বসে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। (বিস্তারিত আসছে) এদিকে স্পিকার আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সরকারিদলের সঙ্গে আলোচনা করে বিএনপির দাবিগুলোর ব্যাপারে 'ব্যবস্থা নেওয়া হবে' বলে তিনি বিরোধীদলের চিফ হুইপকে আশ্বাস দিয়েছেন। বিরোধীদলের চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের সাংসদরা আজ বিকেল চারটায় বৈঠকে বসে ঠিক করবেন তারা সংসদে যাবেন কিনা।" অন্যদিকে স্পিকার আবদুল হাকিম তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি বিএনপি-র সংসদে ফেরার বিষয়ে বিরোধীদলের চিফ হুইপের সঙ্গে কথা বলেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসকে/১৫২৮ঘ.