ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেছেন, তাদের সংসদে ফেরাতে সামনের সারির একটি আসন বাড়ানোই যথেষ্ট নয়, আরো দাবি-দাওয়া রয়েছে।
সংসদের সামনের সারিতে বিএনপির আসন আরেকটি বাড়াতে উদ্যোগ নেওয়া হবে বলে স্পিকারের বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার তিনি একথা বলেন।
সাংসদ মওদুদ সাংবাদিকদের বলেন, "শুধু সামনের সারিতে একটি আসন দিলেই বিএনপি সংসদে ফিরে যাবে না। দলের চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাদের মিথ্যা ও হয়রানিমূলক মামলাসহ বিভিন্ন বিষয়ের সুষ্ঠু সমাধান করতে হবে।"
'পরিবেশ' সৃষ্টি করলে আমরা সংসদে ফিরে যেতে চাই, বলেন তিনি।
সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ৪ জানুয়ারি। সংসদের রীতি অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ভাষণ দেবেন।
সামনের সারিতে 'সম্মানজনক' আসনের দাবিতে বিএনপি দ্বিতীয় অধিবেশন থেকে সংসদে যাচ্ছে না।
স্পিকার আবদুল হামিদ প্রধান বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানিয়ে স
bdnews24