২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূতাবাসের নিরাপত্তায় ভারতীয় বাহিনী মেনে নেওয়ার নয়: বিএনপি

ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তায় সে দেশের বাহিনী আনার খবরে উদ্বেগ প্রকাশ করে বিএনপি বলেছে, এ পদক্ষেপ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং তা অগ্রহণযোগ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2009, 10:00 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তায় সে দেশের বাহিনী আনার খবরে উদ্বেগ প্রকাশ করে বিএনপি বলেছে, এ পদক্ষেপ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং তা অগ্রহণযোগ্য। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, "অন্য দেশ থেকে বিশেষ নিরাপত্তা বাহিনী আসা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবে গ্রহণযোগ্য নয়।" স