২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদপত্রের ওপর হামলায় সরকারের স্বৈরাচারী মনোভাব প্রকাশ পাচ্ছে: বিএনপি

সংবাদপত্রে বর্তমান সরকারের 'দুর্নীতি ও অপকর্মের' খবর প্রকাশের পর সাংবাদিকদের ওপর হুমকি-হামলা হচ্ছে দাবি করে এতে তাদের ফ্যাসিস্ট ও স্বৈরাচারী মনোভাব প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদপত্রে বর্তমান সরকারের 'দুর্নীতি ও অপকর্মের' খবর প্রকাশের পর সাংবাদিকদের ওপর হুমকি-হামলা হচ্ছে দাবি করে এতে তাদের ফ্যাসিস্ট ও স্বৈরাচারী মনোভাব প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপি। মঙ্গলবার সাংবাদিকদের এক 'প্রতিবাদ সমাবেশে' বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ অভিযোগ করেন। সংবাদপত্রের ওপর সরকারের কথিত 'বৈরী' মনোভাবের কঠোর সমালোচনা করেন খন্দকার মোশাররফ। তিনি অভিযোগ করেন, "আওয়ামী লীগ সংবাদপত্রকে ভয় পায় বলে পঁচাত্তর সালে বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের সব পত্রিকা বন্ধ করে মাত্র ৪টি পত্রিকা চালু রেখেছিল। এবারও তারা সেই মনোভাব প্রকাশ করছে।" স