রংপুর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের দুগ্র"পের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
আধিপত্য বিস্তার নিয়ে শনিবার দিবাগত রাতে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ নেতা এহসান নওরোজ নূর (তামিম) ও পুলক গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ডা. পিন্নু, ডা. মুক্তা ও জিয়া ছাত্রাবাসের ২০ কক্ষ ভাংচুর হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে পুলকসহ সাতজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যরা হলেন- চতুর্থ বর্ষের ছাত্র উজ্জ্বল, শুভ, তানভীর, সুফিয়ান, জ্যোতি ও পবন।
রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হওয়ার পর আর সম্মেলন হয়নি।
কলেজ অধ্যক্ষ ড. আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "সংঘষের্র বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"
কোতয়ালী থানার ওসি আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাত দেড়টার দিকে ডা. পিন্নু ছাত্রাবাসের ৪৬ নম্বর কক্ষে দু গ্র"পের কয়েকজন নেতাকর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে দুই গ্র"পের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষকে ধাওয়া করে। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাণ্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনাকে কেন্দ্র করে রোববার সকাল থেকে ক্যাম্পাসে দু'গ্র"পের সমর্থকরা মহড়া দেয়। তবে পুলিশ পুরো এলাকা ঘিরে রাখায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে ওসি জানান।
দু গ্র"পের বিরোধ মীমাংশায় রোববার দুপুর সাড়ে ১২টায় মেডিকেল কলেজের হল রুমে তামিম ও পুলক গ্র"পের নেতাকর্মীদের সঙ্গে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা বৈঠক করেন।
বিকেল সাড়ে ৪টায় বৈঠক শেষে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তাদের সংঘর্ষের কারণ শুনেছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য দু গ্র"পকেই সতর্ক করে দিয়েছি।"
এছাড়া ছাত্রলীগ রংপুর মেডিকেল কলেজ শাখার সম্মেলন দ্রুত করার জন্য জেলা ছাত্রলীগকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের আহবায়ক আবুল মনসুর আহম্মেদ, আওয়ামী লীগ নেতা সাফিয়ার রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি বিপ্লব বিশ্বাস প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৩৬ ঘ.
bdnews24