২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশা করি সৎ ও যোগ্য নেতৃত্ব আসবে: মান্নান ভুঁইয়া

বিএনপির আসন্ন কাউন্সিলের সফলতা কামনা করেছেন দলটির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 01:11 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপির আসন্ন কাউন্সিলের সফলতা কামনা করেছেন দলটির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া। রোববার রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর রওনা হওয়ার আগে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের জবাবে এরকম অভিপ্রায় ব্যক্ত করেন। মান্নান ভুঁইয়া রাত ১১টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। কুইন এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সেখানে যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মান্নান ভুঁইয়া বলেন,''আমি এখন বিএনপিতে নেই। তবে দলটির কাউন্সিল হচ্ছে জেনে আমি এর সাফল্য কামনা করছি।'' আগামী ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। 'সংস্কারপন্থী' ভূমিকার জন্য বহি