২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কাউন্সিলে হাসিনাকে আমন্ত্রণ

বিএনপির জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 10:16 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে একটি দল রোববার দুপুরে আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন। জয়নুল আবদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আমন্ত্রণপত্রটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার একান্ত সচিব-২ সেলিমা খাতুনের কাছে দেওয়া হয়েছে। জয়নুল আবদিনের সঙ্গে ছিলেন সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ এস সালেহ উদ্দিন। আগামী ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। একই স্থানে এ বছরের মাঝামাঝিতে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির একটি প্রতিনিধি দল যোগ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এমইউএস/এমআই/১৬১০ ঘ.