২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কাউন্সিলে ভোট হচ্ছে না

বরাবরের মতো এবারো বিএনপির নেতৃত্ব বাছাই করবেন দলের চেয়ারপারসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2009, 10:20 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরাবরের মতো এবারো বিএনপির নেতৃত্ব বাছাই করবেন দলের চেয়ারপারসন। গঠনতন্ত্রে ভোটাভুটির কোনো সুযোগ নেই জানিয়ে দলটির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় রোববার সাংবাদিকদের বলেন, "কাউন্সিলে আগের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন চেয়ারপারসন। ওই নির্বাচনের পর পুরনো কমিটি এমনিতেই বাতিল হয়ে যাবে। "সঙ্গতকারণে, নতুন নির্বাচিত চেয়ারপারসন নতুন স্থায়ী কমিটিসহ জাতীয় নির্বাহী কমিটি কাউন্সিলরদের কাছে উপস্থাপন করবেন। গঠনতন্ত্র অনুযায়ী এখানে ভোটাভুটির কোনো সুযোগ নেই, জাতীয় কাউন্সিলেও থাকছে না।" দুপুরে রাজধানীর নয়া পল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে আসন্ন কাউন্সিল নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাউন্সিল। গঠনতন্ত্র অনুযায়ী, দলের শীর্ষ পদ 'চেয়ারপারসন'- এর জন্য একাধিক প্রার্থী থাকলেই কেবল ওই পদে নির্বাচন হবে। দলের দপ্তর শাখা চেয়ারপারসন পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। তিনি বলেন, এ সংক্রান্ত প্রস্তুতি কাজ চলছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে জ্যেষ্ঠ নেতা টি এইচ খানের নেতৃত্বে একটি নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। ১ অথবা ২ ডিসেম্বর চেয়ারপারসন পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এক প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, "দলের গঠনতন্ত্রে কেবল চেয়ারপারসন পদে সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার বিধান রয়েছে। মহাসচিব ও স্থায়ী কমিটি নির্বাচনের সুযোগ নেই। ওইসব পদে মনোনয়ন দেন চেয়ারপারসন। পরে তা তিনি কাউন্সিল অধিবেশনে উপস্থাপন করেন।" তিনি জানান, জাতীয় কাউন্সিলের অধিবেশন এই গঠনতন্ত্র সংশোধন করা হলে সেক্ষেত্রে সংশোধিত গঠনতন্ত্রের ধারার বাস্তবায়ন কিংবা কার্যকারিতা পরবর্তী কাউন্সিলে হবে। এবারের কাউন্সিল হতে যাচ্ছে বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী। জাতীয় কাউন্সিলকে সামনে রেখে গঠনতন্ত্র সংশোধন উপকমিটির কাছে তৃণমূল পর্যায় থেকে মহাসচিব পদে নির্বাচনের প্রস্তাব এসেছিল। চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে জমা দেওয়া উপকমিটির আহবায়ক তরিকুল ইসলামের প্রতিবেদনে মহাসচিব পদে নির্বাচনের প্রস্তাবও ছিল। কিন্তু স্থায়ী কমিটি প্রস্তাবটি বাতিল করে দিয়েছে। কার্যত সেনাপ্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকারের চাপে জরুরি অবস্থার সময় চেয়ারপারসনের ক্ষমতা খর্ব করার প্রস্তাব তুলে দল থেকে বহি