ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জাতীয় কাউন্সিল পেছানো হবে না জানিয়ে খালেদা জিয়া বলেছেন, কাউন্সিল ৮ ডিসেম্বরই হবে। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।
শনিবার সকালে ইস্কাটন লেডিস ক্লাবে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বর্তমান সরকার 'ব্যর্থ' দাবি করে বিরোধীদলীয় নেতা খালেদা সরকারের ১০ মাসের কর্মকাণ্ডের সমালোচনা করেন। তবে সরকারকে আরো সময় দেওয়া ও সহযোগিতা করার কথাও বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান।
তিনি বলেন, "দেশের মানুষ দুঃখ-কষ্টে ঈদ উদযাপন করছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি,অর্থনৈতিক-সামাজিক অবস্থা এমন হয়েছে যে আজ সাধারণ মানুষের মধ্যে ঈদের কোনো আনন্দ নেই।"
চিকিৎসার জন্য বিদেশে অবস্থানরত দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের জন্য দোয়াও চান খালেদা।
ঢাকায় কূটনৈতিক কোরের ডিন সুইডেনের রাষ্ট্রদূত ব্রিট হেগারস্ট্রোম, যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স, সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল
bdnews24