২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র পাল্টাপাল্টি কমিটি

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র বিবদমান দুটি গ্র"প রোববার আলাদা সম্মেলন করে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 03:23 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

চট্টগ্রাম, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র বিবদমান দুটি গ্র"প রোববার আলাদা সম্মেলন করে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেছে। বিকেলে চট্টগ্রামের বাঁশখালীতে দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর সমর্থকরা সম্মেলন শেষে কমিটি ঘোষণা করে। পরে সন্ধ্যায় নগরীর বাকলিয়ায় একটি কমিউনিটি সেন্টারে সাবেক সাংসদ গাজী শাহজাহান জুয়েল ও সারোয়ার জামাল নিজাম সমর্থকরা পাল্টা সম্মেলন করে কমিটি ঘোষণা করেছে। তবে কোন গ্র"পই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি। বাঁশখালী ডিগ্রি কলেজে সাংসদ জাফরুল সমর্থকদের সম্মেলনে দলের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় প্রধান অতিথি ছিলেন। এছাড়া সাবেক সাংসদ রোজী কবীর, যুবদলের কেন্দ্রীয় নেতা আবদুল আউয়াল খান ও বেলাল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । এই গ্র"পের সম্মেলনে জাফরুল ইসলাম সভাপতি, অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন সাধারণ সম্পাদক এবং এটিএম মহিবুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানা গেছে। অন্যদিকে বাকলিয়ার সিলভার প্যালেস কমিউিনিটি সেন্টারে জাফরুল বিরোধীরা আলাদা সম্মেলন করে। তবে সেখানে কোন বিএনপির কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন না। সম্মেলনে আহমেদ খলিল খান সভাপতি, ইফতেখার চৌধুরী মোহসিন সাধারণ সম্পাদক, রেজাউল করিম নেছার সাংগঠনিক সম্পাদক, অধ্যাপক মোকারেমুল করিম চৌধুরী সিনিয়র সহ-সভাপতি এবং মোহসিন চৌধুরী রানা ও লেয়াকত আলীকে যুগ্ম সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। গাজী শাহজাহান জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আহবায়ক (জাফরুল ইসলাম) নিজের গায়ের জোরে শহরের পরিবর্তে বাঁশখালীতে অবৈধভাবে সম্মেলন করেছেন। আমরা এর প্রতিবাদে শহরে সম্মেলন করে কমিটি ঘোষণা করেছি।" দক্ষিণ জেলা কমিটি নিয়ে জাফরুল ইসলাম এবং সাবেক সাংসদ শাহজাহান জুয়েল ও সারোয়ার জামাল নিজাম সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২২ নভেম্বর নগরীর কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সম্মেলন হওয়ার কথা ছিলো। কিন্তু দু'পক্ষের কোন্দলের কারণে সংঘর্ষের আশংকায় জাফরুল ইসলাম বুধবার তার অনুসারীদের নিয়ে বৈঠক করে সম্মেলনের স্থান পরিবর্তন করেন। এর প্রতিবাদে প্রতিপক্ষ শুক্রবার সংবাদ সম্মেলন করে সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে পাল্টা সম্মেলনের ঘোষণা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/২১২০ ঘ.