২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দিরা পুরস্কার পাচ্ছেন হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার'র জন্য মনোনীত হয়েছেন। শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকারের জন্যই তাকে মর্যাদাপূর্ণ এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বলে ইন্দিরা গান্ধী মেমেরিয়াল ট্রাস্ট এক বিবৃতিতে জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2009, 05:51 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার'র জন্য মনোনীত হয়েছেন। শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকারের জন্যই তাকে মর্যাদাপূর্ণ এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বলে ইন্দিরা গান্ধী মেমেরিয়াল ট্রাস্ট এক বিবৃতিতে জানিয়েছে। পাশাপাশি গণতন্ত্র ও বহুদলীয় রাজনীতির ধারা এগিয়ে নেওয়া, টেকসই উন্নয়নের মাধ্যমে দারিদ্র দূর এবং সামাজিক ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠায় অনমনীয় মনোভাবও হাসিনার মনোনয়নের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সভাপতিত্বে আন্তর্জাতিক জুরি বোর্ড বৃহস্পতিবার এ বছর হাসিনকে পুরস্কারের জন্য মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া জানায়। পত্রিকাটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনা 'ভিশন ২০২১' নিয়েছেন, যার উদ্দেশ্য হলো দারিদ্র্য ও বৈষম্য দূর করে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করা। পুরস্কার হিসেবে শেখ হাসিনাকে ২৫ লাখ রুপি এবং একটি প্রশংসাপত্র দেওয়া হবে। তবে পুরস্কার প্রদানের তারিখ এখনও ঠিক হয়নি। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে ১৯৮৬ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। এর আগে ১৯৯৮ সালে এ পুরস্কার পান ড. মুহাম্মদ ইউনূস। পুরস্কার পাওয়াদের মধ্যে রয়েছেন- কফি আনান, বিল গেটস, মিখাইল গর্বাচেভ, হামিদ কারজাই, আল বারাদেই, ওয়াংগারি মাথাই প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১১৪৭ ঘ.