২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের নেতাদের নিয়ে বৈঠকে দেলোয়ার

বিরোধ নিষ্পত্তিতে চট্টগ্রাম নগর বিএনপির নেতাদের নিয়ে বুধবার দুপুরে বৈঠকে বসেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2009, 07:03 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধ নিষ্পত্তিতে চট্টগ্রাম নগর বিএনপির নেতাদের নিয়ে বুধবার দুপুরে বৈঠকে বসেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১টায় বৈঠক শুরু হয়। চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সহসভাপতি এম মোরশেদ খান, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুল আলম, শামসুল আলম ও শাহাদাত হোসেন এ বৈঠকে অংশ নিচ্ছেন। তবে মোরশেদ খান না পৌঁছায় তাকে ছাড়াই বৈঠক শুরু হয়। বৈঠকে চট্টগ্রাম নগর বিএনপির নেতা দস্তগীর চৌধুরীও রয়েছেন। ওয়াহিদুল আলম ও মীর নাছির দুপুুর ১২টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেন। তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসচিব ডেকেছেন, তাই তারা এসেছেন। আমীর খসরু ও নোমান সমর্থকদের সংঘর্ষে গত সোমবার চট্টগ্রাম নগর বিএনপির সম্মেলন পণ্ড হয়ে যায়। এর পর দলের চেয়ারপারসন খালেদা জিয়া দুই পক্ষের বিরোধ নিষ্পত্তির জন্য মহাসচিবকে দায়িত্ব দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৪৫ ঘ.