ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকি মামলায় মঙ্গলবারও আদালতে হাজির হননি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল।
মঙ্গলবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটিতে জলিলের হাজির হওয়ার জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু জলিলের আইনজীবী আরিফুর রহমান আদালতে বলেন, তার মক্কেল অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি জলিলের হাজির হওয়ার জন্য সময় চান।
বিচারক এএনএম বশির উল্লাহ সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৫ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারন করেন।
মামলার এর আগের তারিখ গত ২৬ অক্টোবরও একই কারণ দেখিয়ে আদালতে হাজির হননি সা
bdnews24