২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না: দেলোয়ার

আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না মন্তব্য করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার বলেছেন, এ কারণেই দলটির সভাপতি মওলানা ভাসানীকে নতুন দল প্রতিষ্ঠা করতে হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 02:04 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না মন্তব্য করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার বলেছেন, এ কারণেই দলটির সভাপতি মওলানা ভাসানীকে নতুন দল প্রতিষ্ঠা করতে হয়েছিল। সোমবার মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৩তম মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় খোন্দকার দেলোয়ার বলেন, "আওয়ামী লীগ একটি পুতুল সরকার। তারা বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তি করার জন্য উদগ্র্রীব হয়ে আছে।" তিনি আবারো অভিযোগ করেন, 'সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদী চক্র' ষড়যন্ত্র করে এ দেশকে গ্রাস করতে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। মঙ্গলবার মওলানা ভাসানীর ৩৩তম মৃত্যুবার্ষিকী। দিবসটি পালনে মঙ্গলবার বিএনপি অন্যান্য বছরের মতো টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভার কর্মসূচি নিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সোমবার ঢাকায় এ আলোচনা সভার আয়োজন হয়। আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন,''এ দলটি কখনোই গণতন্ত্রী ছিল না। তাদের দর্শন সাম্রাজ্যবাদ ও স