ময়মনসিংহ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থান ও সময়ে বিএনপি'র দুই গ্র"প সম্মেলন ডাকায় সোমবার ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এসএম আক্তারুজ্জামান বলেন, মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় বিদ্যানন্দ সিনিয়র ফাজিল মাদ্রাসায় উপজেলা বিএনপির শামসুদ্দিন আহমদ ও আনোয়ার হোসেন বাদশা গ্র"প দ্বিবার্ষিক সম্মেলন ডাকে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩৬ ঘ.
bdnews24