২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নেতার অপসারণ চেয়ে খুলনা বিএনপির একাংশের বিক্ষোভ

খুলনা জেলা বিএনপির আহবায়ক মাজেদুল ইসলাম ও যুগ্ম আহবায়ক শরীফ শাহ কামাল তাজের অপসারণ চেয়ে রোববার বিক্ষোভ করেছে দলটির একাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 04:52 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

খুলনা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা জেলা বিএনপির আহবায়ক মাজেদুল ইসলাম ও যুগ্ম আহবায়ক শরীফ শাহ কামাল তাজের অপসারণ চেয়ে রোববার বিক্ষোভ করেছে দলটির একাংশ। এছাড়া এই অংশটি মঙ্গলবার অর্ধদিবস হরতাল ডেকেছে। গত ৩ নভেম্বর গঠিত জেলার নয়টি উপজেলা ও একটি পৌর সভার আহ্বায়ক কমিটিতে স্থান না পাওয়ায় এই অংশটি ক্ষুব্ধ। এই অংশের নেতৃত্বে রয়েছেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোল্লা আবুল কাশেম। রোববার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে ক্ষুব্ধ নেতাকর্মীরা। প্রতিবাদ সমাবেশ শেষে নগরীর পিকচার প্যালেস মোড়ে মাজিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক শরীফ শাহ কামাল তাজের কুশপুত্তলিকা দাহ করা হয়। দুপুর তিনটায় তারা খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। এতে উপজেলা ও পৌরসভা আহবায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি করতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে দাবি জানানো হয়। একই সঙ্গে হরতাল সফল করতে স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মোল্লা আবুল কাশেম। এতে আরো উপস্থিত ছিলেন- রূপসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনির আহমেদ, ফুলতলা উপজেলা চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু, রূপসার আইচগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মনিরুল হাসান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৫ ঘ.