চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্য বিমোচনের দাবিতে জনসভা ডেকে মূলত আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের পক্ষে সমর্থন ও জনমত তৈরির প্রাথমিক কাজ করলেন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার বিকালে নগরীর লালদীঘির মাঠে 'দারিদ্র্য বিমোচন ও চট্টগ্রামের উন্নয়নের' দাবিতে আয়োজন করা হয় এ সভার।
সভায় মেয়রের সমর্থক বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তাদের বক্তব্যে প্রকারান্তরে আগামী নির্বাচনে আবার মেয়র মহিউদ্দিনের প্রার্থিতার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন।
জনসভায় মহানগর আওয়ামী লীগ, ওয়ার্র্কার্স পার্টি, জাসদ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী সমর্থক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মচারীসহ পাঁচ হাজারের বেশি লোকসমাগম হয়।
সভায় বক্তারা চট্টগ্রামের উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের জন্য আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনকে আবার মেয়র প্রার্থী হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করেন।
মেয়র মহিউদ্দিন তার বক্তব্যে চট্টগ্রামের উন্নয়ন বাধাগ্রস্ত করতে সিটি কর্পোরেশন স
bdnews24