২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিটির দাবিতে জগন্নাথ হল ছাত্রলীগ নেতাকর্মীদের বিক্ষোভ

কমিটির দাবিতে একাট্টা হয়ে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্রলীগের ৬ গ্র"পের নেতাকর্মীরা। সোমবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 02:37 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমিটির দাবিতে একাট্টা হয়ে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্রলীগের ৬ গ্র"পের নেতাকর্মীরা। সোমবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। গ্র"পগুলো নিজেদের মধ্যে সমঝোতা করে বিক্ষোভ মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে আসে। তারা ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি শেখ সোহেল রানা টিপু ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশার কাছে অবিলম্বে হল কমিটি ঘোষণার দাবি জানায়। ৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর সময় নিয়ে বিহ্মুদ্ধ নেতাকমীদের শান্ত করেন বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। এ ব্যাপারে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শীঘ্রই আমরা ৪ ছাত্রী হলসহ জগন্নাথ হলের কমিটি ঘোষণা করবো। সেই সাথে ৪ দিনের মধ্যে এ ব্যাপারে প্রাথমিক কার্যক্রম শুরু করবো। এ সময় নির্বাচন বা মনোনয়ন যে কোন একটিকে কমিটি গঠনের প্রক্রিয়া হিসাবে চূড়ান্ত করা হবে।" গত ৩০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র হলগুলোতে কমিটি ঘোষণা করে ছাত্রলীগ। সে সময়ে তিনটি ছাত্রী হলসহ জগন্নাথ হল বাদ পড়ে যায়। জগন্নাথ হলের সর্বশেষ কমিটি হয়েছিল ২০০২ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২০২৯ঘ.