ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে (সংশোধন)-২০০৯ চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মাহবুবুল হক শাকিল।
গত ৯ সেপ্টেম্বর অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন (সংশোধন)-২০০৯ পাস করার সিদ্ধান্ত নেয় সরকার।
১৯৪৭-এ দেশ বিভাগের পর তখনকার পাকিস্তান থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য ভারত চলে যাওয়া হিন্দুদের সম্পত্তিকে শত্র" সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়। ষাটের দশকে পাকিস্তান সরকার ওই সব সম্পত্তি রাষ্ট্রের দখলে নিতে বিতর্কিত শত্র" সম্পত্তি আইন করে।
এ আইনটি দেশে ও বিদেশে সংখ্যালঘু স
bdnews24