ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পঞ্চপড়ে দায়ের করা একটি মামলায়ও আগাম জামিন নিয়েছেন বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী।
সাকা চৌধুরীর আবেদনে বিচারপতি এএফএম আব্দুর রহমান ও বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ বুধবার তাকে ছয় মাসের অর্ন্তর্বতীকালীন জামিন দেয়।
তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারি করা হয়েছে।
গত ১৩ আগস্ট রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাকা চৌধুরী। পরদিন তাকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশ হয়, "১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড অপরিহার্য ছিল"।
সাকা চৌধুরীর এ বক্তব্য বঙ্গবন্ধুর প্রতি অবমাননাকর
bdnews24