নাটোর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের সিংড়া উপজেলা শহরের থানা মোড়ে মঙ্গলবার দুপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশে হামলা হয়েছে।
আওয়ামী লীগ সমর্থকদের হামলায় জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সাংসদ (নাটোর-৩) কাজী গোলাম মোর্শেদসহ ছয় নেতা-কর্মী আহত হয়েছেন।
হামলাকারীরা বিএনপি সমর্থকদের আটটি মোটরসাইকেল ভাঙচুর করে।
এই পরিস্থিতির জন্য বিএনপি নেতারা পুলিশকে দায়ী করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টায় জেলা বিএনপির আহ্বায়ক কাজী গোলাম মোর্শেদের নেতৃত্বে শতাধিক বিএনপি নেতা-কর্মী মোটরসাইকেলে করে সিংড়া শহর থেকে তাজপুর ইউনিয়নে দলীয় কাউন্সিলে যোগ দেওয়ার জন্য রওনা হন।
তাদের গাড়িবহর সিংড়া থানা মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ ঘটনার প্রতিবাদে বিএনপি নেতা কর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে কাজী গোলাম মোর্শেদ বক্তব্য দিতে শুরু করলে ছাত্রলীগ নেতা আরিফ ফেরদৌস, ডন ও পিয়াসের নেতৃত্বে আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা সমাবেশে হামলা করে।
এতে আহত হন জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সাংসদ (নাটোর-৩) কাজী গোলাম মোর্শেদ, স্কুল শিক্ষক হাবিবুর রহমান, রেজাউল করিম, জহুরুল ইসলাম, লিটন ও মিঠু। তাদের নাটোর শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
মজিবর রহমান মন্টু অভিযোগ করেন, "হামলার সময় পুলিশ বিএনপি নেতা কর্মীদের আটকে রেখে হামলাকারীদের আঘাত হানার সুযোগ করে দেন।"
সাবেক সাংসদ কাজী গোলাম মোর্শেদ বলেন, "আমি শান্তিপূর্ণভাবে তাজপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলে যোগ দিতে যাচ্ছিলাম। কিন্তু সিংড়া থানার ওসি আবু বকর সাহেব আমাদের যেতে বাধা দেন।"
তিনি এ পরিস্থিতির জন্য সিংড়া থানার পুলিশকে দায়ী করেন।
সিংড়া থানার ওসি আবু বকর বিএনপি নেতা কর্মীদের যেতে বাধা দেওয়া ও সমাবেশে হামলার সময় নীরবতার অভিযোগ অস্বীকার করে বলেন, "থানার সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় আমারা থানার নিরাপত্তা ঠিক রাখতে ব্যস্ত ছিলাম।"
ছাত্রলীগ নেতা আরিফ বলেন, হামলার ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না।
তিনি আরও বলেন, "বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাদের যাত্রা বিঘি
bdnews24