২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রমুক্তি ও ছাত্রদলের ২ কর্মী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার ছাত্রলীগ কর্মীদের পিটুনিতে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীরের ছাত্রসংগঠন ছাত্রমুক্তির এক কর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 03:55 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার ছাত্রলীগ কর্মীদের পিটুনিতে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীরের ছাত্রসংগঠন ছাত্রমুক্তির এক কর্মী আহত হয়েছেন। এছাড়া আলাদা ঘটনায় ছাত্রলীগ কর্মীদের হামলায় ছাত্রদলের হল শাখার এক নেতা আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে কলাভবনের পাশে ক্যাম্পাস স্যাডোর সামনে ছাত্রলীগ কর্মী নুর হোসেন জয়ের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ কর্মী ছাত্রমুক্তির কর্মী মাইনউদ্দিনকে মারধর করে। মাইনউদ্দিন ফিন্যান্স বিভাগের ১১ তম ব্যাচের ছাত্র। ছাত্রলীগ কর্মীরা মাইনউদ্দিনের ব্যাগ থেকে সংগঠনের বেশ কিছু লিফলেটও উদ্ধার করে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অপর ঘটনায় দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের অর্থ সম্পাদক ইলিয়াস হোসেন ইমুকে একই হলের ছাত্রলীগ কর্মীরা মারধর করে। খবর পেয়ে ছাত্রদল নেতা-কর্মীরা ইমুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২১৪৯ ঘ.