২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

প্রধান বিরোধী দল বিএনপির আসন্ন সম্মেলন উপলক্ষ্যে একটি কাউন্সিল প্রস্তুতি কমিটি এবং ১২ টি উপ-কমিটি গঠন করা হয়েছে। দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে প্রস্তুতি কমিটির চেয়ারপার্সন করা হয়েছে বলে বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 04:56 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির আসন্ন সম্মেলন উপলক্ষ্যে একটি কাউন্সিল প্রস্তুতি কমিটি এবং ১২ টি উপ-কমিটি গঠন করা হয়েছে। দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে প্রস্তুতি কমিটির চেয়ারপার্সন করা হয়েছে বলে বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অন্যান্য উপ-কমিটিগুলোর মধ্যে খোন্দকার দেলোয়ার হোসেন অভ্যর্থনা, এম শামসুল ইসলাম অর্থ, তরিকুল ইসলাম গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধন, এএসএম হান্নান শাহ শৃঙ্খলা ও সেবা, শফিক রেহমান আন্তর্জাতিক সম্পর্ক, আব্দুল্লাহ আল নোমান প্রকাশনা, মির্জা আব্বাস ব্যবস্থাপনা, নজরুল ইসলাম খান ড্রাফটস, গয়েশ্বর চন্দ্র রায় প্রচার, রুহুল কবীর রিজভী অফিস ও যোগাযোগ, সাদেক হোসেন খোকা অ্যাপ্যায়ন এবং গাজী মাযহারুল আনোয়ারকে সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২২৫০ঘ.